1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান  সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থাকায় ভোগান্তি চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই — নূরুল ইসলাম বুলবুল অবৈধ মাটি কাটায় ওসমানীনগরে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদ। ধর্ষণের পর হত্যা শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । বিশ্বকাপের জন্য দ্রুত প্রস্তুতি নিতে বললেন সাইফ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়ৃনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক চোরাচালান পণ্য সহ চোরাকারবারি গ্রেফতার ২

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ময়ৃনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক চোরাচালান পণ্য সহ চোরাকারবারি গ্রেফতার ২

 

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ ডিসেম্বর ২০২৫খ্রিঃ সকাল অনুমান ০৮:০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালীবাড়ি এলাকার শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে থামিয়ে ধৃত চোরাকারবারি ১। মোঃ শরিফুল ইসলাম(২৬), জেলা-ময়মনসিংহ ও ২। মোঃ ইসমাইল মোল্লা(৩০),জেলা-শেরপুরদের আটক করে। তাদের নিকট পিকআপে রাখা মালামালের বিষয়ে জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে চোরাচালান পণ্য ভারতীয় কম্বল থাকার কথা স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চোরাকারবারিদের হেফাজতে থাকা ৪৩(তেতাল্লিশ) পিচ ভারতীয় কম্বল, মিনি পিকআপ গাড়ি, ০২ টি মোবাইল এবং নগদ ৩,৫০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাচালান পণ্য ভারতীয় কম্বল এর আনুমানিক বাজার মূল্যে ২,১৫,০০০/-(দুই লক্ষ পনের হাজার) টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত চোরাকারবারিরা দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে ভারতীয় কম্বল আনার কথা স্বীকার করে।

 

ময়মনসিংহ জেলার সদর থানায় ধৃত চোরাকারবারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামত সহ চোরাকারবারিদের হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট