1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান  সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থাকায় ভোগান্তি চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই — নূরুল ইসলাম বুলবুল অবৈধ মাটি কাটায় ওসমানীনগরে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদ। ধর্ষণের পর হত্যা শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । বিশ্বকাপের জন্য দ্রুত প্রস্তুতি নিতে বললেন সাইফ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভোলাহাটে কলেজ শিক্ষক নাইটকোচের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু!! আরোহী এমদাদ গুরুতর!!

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ভোলাহাটে কলেজ শিক্ষক নাইটকোচের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু!! আরোহী এমদাদ গুরুতর!!

 

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নাইট কোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ” ও মোটরসাইকেল আরোহী দু’জনকে পিছনদিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষক মারা যায় ও পিছনে থাকা আরোহী ছিটকে দূরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে জানা গেছে।

স্থানীয় ও থানাসূত্রে জানা গেছে, রোববার (৩০ নভেম্বর ২০২৫) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ছাইতনতলা নামকস্থানে ভোলাহাট হতে বাড়ী যাবার পথিমধ্যে মোটরসাইকেল যোগে নাচোল উপজেলার কাজলা গ্রামের মুনসুর আলীর ছেলে এমএক্সএন মডার্ণ হারবাল ফুড লিঃ এর ডিএস মোঃ এমদাদুল হক (৩৭) ও শিবগঞ্জ উপজেলার রানীহাটী কলেজের শিক্ষক হরিনগর গ্রামের রতন কুমার দাসের ছেলে হারবাল কোম্পানীর জিপিএস মিঠুন কুমার দাস (৪৩) বাড়ীর উদ্দ্যেশ্যে ভোলাহাট-সন্ন্যাসীতলা থেকে রওয়ানা দেন। পথিমধ্যে ছাইতনতলা নামকস্থানে ঢাকাগামী নাইটকোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ” যার গাড়ীর নম্বর-ঢাকা মেট্রো-ব-১২-১৬৬৩ পিছন দিকদিয়ে নাইটকোচ চালক মোঃ আব্দুর রহমান মোটরসাইকেলটিকে স্ব-জোড়ে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল চালক এমদাদুল হক ছিটকে দূরে পড়েন ও পিছনে বসা মিঠুন কুমার দাস ঘটনাস্থলে পড়ে গেলে নাইটকোচের চাকায় পিষ্ট হয়ে মাথায় প্রচণ্ড আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ দূর্ঘটনার কথা জানতে পেরে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটিদল দ্রুত উপস্থিত হয়ে আহত এমদাদুল হককে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নেন। পরে আহত এমদাদুল হক বিপদ কেটে তিনি শঙ্কামুক্ত বলে জানান, কর্তব্যরত ডাঃ মোসাঃ জামিলা আক্তার।

পরে থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ তার সাথে থাকা এসআই মোঃ খাইরুল ইসলাম ও এসআই মোঃ কামাল হোসেন দূর্ঘটনায় জড়িত থাকায় নাইটকোচ ও ড্রাইভার মোঃ আব্দুর রহমানকে আটক করে পুলিশে হেফাজতে নেন।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভোলাহাট থানা পুলিশের লোক ঘটনাস্থলে আসতে অনেক দেরী করে। আর ফায়ার সার্ভিসের লোক মৃতের রক্ত রাস্তায় পড়ে থাকতে দেখে তারা সেটি পরিষ্কার করে ফেলে। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রতি স্থানীয় প্রত্যক্ষীদর্শী সাধারণ জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করে। যার দরুণে রাস্তায় ইটপাটকেল ফেলে রাস্তায় চলাচল বন্ধ করে ফেলে।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান ঘটনার ব্যাপারে তিনি এ প্রতিবেদককে জানান, ভোলাহাটে মডার্ণ হারবাল লিঃ এর একটি সেমিনারে তারা ট্রেনার হিসেবে এসেছিলেন। ট্রেনিং শেষে মটরসাইকেল যোগে বাড়ী ফিরার পথে ছাইতনতলা নামকস্থানে পিছনদিক থেকে জোড়ে ধাক্কা দেয় ঢাকাগামী নাইটকোচ “ম্যাক্স এন্টারপ্রাইজ। ফলে গাড়ীর চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই মিঠুন কুমার দাস মারা যান। পরে হাসপাতালের কার্যাদি শেষ করে মৃত মিঠুন কুমার দাসকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

থানায় আটককৃত নাইটকোচ ও ড্রাইভার মোঃ আব্দুর রহমানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নাইটকোচ ” ম্যাক্স এন্টারপ্রাইজ ও তার ড্রাইভার মোঃ আব্দুর রহমান আটক রয়েছে। আইনী প্রক্রিয়ানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

এম. এস. আই শরীফ,

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট