1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান  সরিষাবাড়ী এসিল্যান্ড কার্যালয়ে সিএস ও আরওআর রেজিস্টার-১ না থাকায় ভোগান্তি চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই — নূরুল ইসলাম বুলবুল অবৈধ মাটি কাটায় ওসমানীনগরে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত বাজার ইজারার নামে মহাসড়ক ও ফুটপাত দখলের প্রতিবাদ। ধর্ষণের পর হত্যা শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব । বিশ্বকাপের জন্য দ্রুত প্রস্তুতি নিতে বললেন সাইফ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

 

 

মোঃসুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট ।

গাজীপুরে প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।  সোমবার বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সমসাময়িক নানা বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারী সাংবাদিকরা। তারা আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্বাচনকালীন নিরাপত্তা ও বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, গাজীপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সামনে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ কাজে গণমাধ্যমের সহযোগিতায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম। গাজীপুর জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট