1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

ঝালকাঠির রাজাপুরে পৈতৃক সম্পত্তির বিরোধে মামাতো ভাই কর্তৃক ফুফাতো ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে পৈতৃক সম্পত্তির বিরোধে মামাতো ভাই কর্তৃক ফুফাতো ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

 

 

নিজস্ব সংবাদদাতা:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পৈতৃক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মামাতো ভাই কর্তৃক ফুফাতো দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত সোমবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শুকতাগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাত্র ছয় শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল দু’পক্ষের মধ্যে। মামলার বাদী আহত মোহাম্মদ মামুন ও তার ছোট ভাই কামরুল জানান—বিরোধ নিষ্পত্তিতে একাধিকবার স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও আবুল কালাম কোনো সিদ্ধান্ত মানতে চাননি এবং জোরপূর্বক জমিটি নিজের দখলে রাখতে থাকেন।

ঘটনার দিন সকালে আবুল কালাম ফোন করে মামুনকে চায়ের কথা বলে বাইরে ডাকেন। মামুন বাড়ির রাস্তা পেরিয়ে বাজারের দিকে উঠতেই ওত পেতে থাকা আবুল কালাম, তার পরিবারের সদস্যরা এবং ভাড়াটিয়া সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র—কুড়াল, রামদা, দা ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুই ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এলাকার সাধারণ মানুষ জানান, আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গা–হাঙ্গামাকারী ও ভূমিদস্যু হিসেবে পরিচিত। জমি নিয়ে একাধিকবার বিরোধ সৃষ্টি করলেও তিনি কোনো সালিশ বা সামাজিক রায় মানেন না বলে অভিযোগ রয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট