1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ।

‎মোঃসুলনতান মাহমুদ, স্টাফ রিপোর্টার। গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রকে মারধর, চাঁদাবাজি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ৯ মার্চ সন্ধ্যায় উপজেলার টেংরা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্র মো. আতিকুর রহমান বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগের প্রধান অভিযুক্ত মো. নাজমুল (২০) এলাকায় আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তার সাথে রুমান (১৮), তুহিন (২০), ফাহিম (১৭), শরিফ (১৮) ও রিফাত (১৯) সহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেয় বলে জানা গেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, টেংরা সুতাপাড়া এলাকার বাসিন্দা ও নরসিংদী কলেজের ছাত্র আতিকুরের সাথে জনৈক এক তরুণীর একটি ছবি অভিযুক্তরা কৌশলে সংগ্রহ করে। এরপর থেকেই আওয়ামী লীগ সদস্য নাজমুল ও তার অনুসারীরা ওই ছবি এডিট করে অশ্লীল বানিয়ে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আতিকুরের কাছে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা দাবি করে আসছিল।

‎সবশেষ গত ৯ মার্চ সন্ধ্যায় টেংরা বাজারের পশ্চিম পাশে আতিকুরকে একা পেয়ে অভিযুক্তরা পুনরায় টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় নাজমুলের নেতৃত্বে বখাটেরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে আতিকুরের পিঠ, পা ও উরুতে গুরুতর জখম হয়। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

‎ভুক্তভোগী আতিকুর রহমান জানান, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাজমুল ও তার দল এলাকায় নিয়মিত সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সামাজিক সম্মানের ভয়ে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও বখাটেদের তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

‎শ্রীপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, রাজনৈতিকর পরিচয় যাই হোক, অভিযোগের সত্যতা যাচাই করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট