1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

মেহেরপুর পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড (দক্ষিণ) ধানের শীষের কার্যালয় উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

মেহেরপুর পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড (দক্ষিণ) ধানের শীষের কার্যালয় উদ্বোধন

 

 

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুর পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড (দক্ষিণ) নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে, শুক্রবার ১৪ নভেম্বর-২০২৫ রাতে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া মোড়ে নবনির্মিত এ কার্যালয়ের উদ্বোধন করেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুন।

উদ্বোধন উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়, সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি এম. এ. বারি ফারুক।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, এছাড়াও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির নেতা এম. এ. কে. খাইরুল বাশার,মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম,মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, বিএনপি নেতা আব্দুর রহিম ও আনোয়ারুল হক কালু।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং ফিতা কেটে মেহেরপুর পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড (দক্ষিণ) ধানের শীষের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট