1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী নূরুল হক অসুস্থ, খোঁজখবর নিলেন তাহসিনা রুশদী লুনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক কাজী নূরুল হক অসুস্থ, খোঁজখবর নিলেন তাহসিনা রুশদী লুনা

 

 

হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নূরুল হক অসুস্থ অবস্থায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

দীর্ঘদিন ধরে তিনি ইসলামী শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে সিলেট জেলা ওলামা দল একটি নীতিনিষ্ঠ, আদর্শভিত্তিক ও কর্মমুখী সংগঠনে পরিণত হয়েছে।

 

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমান, ওলামায়ে কেরাম, শিক্ষক, ছাত্র ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং সিলেট-২ আসনের ধানের শীষের কান্ডারী এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক খোঁজখবর নেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি, ওলামা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা সবাই একত্রে মাওলানা কাজী নূরুল হকের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মুনাজাত করেন এবং তাঁর দীর্ঘ সংগ্রামী জীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

ওসমানীনগর নিউজ

১৩/১১/২০২৫

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট