1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব। শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ। ‎ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফুলপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল তেতুলিয়া জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা লিফলেট বিতরণ

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ জেলা শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন।

 

সভায় সঞ্চালনা করেন আনন্দ মোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা হাফিজা আক্তার অনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা জিয়াউল হক মোহাম্মদ জুয়েল এবং শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক নিয়ামুল কবির সজল। এছাড়া অন্যান্য উপদেষ্টা ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, অনলাইন জুয়া বর্তমানে তরুণ প্রজন্মের জন্য এক নীরব মহামারিতে পরিণত হয়েছে। এটি শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের বন্ধনকেও ভেঙে দিচ্ছে। সবাইকে এ আসক্তি থেকে দূরে থাকতে এবং অন্যদের সচেতন করতে হবে।

 

কর্মসূচিতে অনলাইন জুয়া বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখ করা হয়, অনলাইন জুয়া অবৈধ, সময় ও অর্থের অপচয় ঘটায় এবং পরিবারে ভাঙন সৃষ্টি করে।

 

নবগঠিত কমিটির সহ-সভাপতি ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। জেলা সভাপতি নাফিউল হাসান মুবিন অনুষ্ঠানের শেষে বলেন, “যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট