1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীলঙ্কার প্রধান কোচ হলেন গ্যারি কার্স্টেন উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান  স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক গোয়ালাবাজার শাখার উদ্যোগে অসহায়দের মাঝে রমজান সামগ্রী বিতরণ জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে একজন নারী প্রশিক্ষকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ মাটি কাটার দায়ে ১জনের ১০ দিনের কারাদণ্ড  ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা উদ্বোধন করলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনিরুল হক চৌধুরী: “তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত”

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনিরুল হক চৌধুরী: “তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত”

 

 

কুমিল্লা প্রতিনিধি:-মনিরুল ইসলাম

কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর দক্ষিণ-লালমাই) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেছেন, “তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। বিবিসির সাক্ষাৎকার প্রমাণ করেছে, তিনি দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত।”

 

তিনি আরও বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। এই ঐক্যের মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জিয়াউর রহমান রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেন, জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।”

 

মনিরুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট