1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ আর একদিন বাদেই কালী মন্দিরে মন্দিরে পূজিত হবে ফলহারিনী কালীপুজো। শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি সালেহীর ব্যক্তিগত অনুদান

 

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫২ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। বাজার এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করে নিরাপত্তা ও চলাচল সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এ অনুদান প্রদান করেন। এ সময় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মাহামুদুল হাসান, পৌর কর্তৃপক্ষের প্রতিনিধি মাহবুবুল আলম, নির্বাহী প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)-এর হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিলের এ অর্থায়নে উলিপুর বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে। এতে বাজার এলাকায় রাতের বেলায় আলোকসজ্জা বাড়বে এবং ব্যবসায়ী ও পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “উলিপুর বাজারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে বাজার এলাকায় রাতের বেলায় নিরাপত্তা বাড়বে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।”

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে বাজার এলাকায় পর্যাপ্ত আলোর অভাব ছিল। সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে রাতের বেলায় চলাচল সহজ হবে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট