1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

ময়মনসিংহে ১৩৫ তম জাতীয় লালন তিরোধান দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ১৩৫ তম জাতীয় লালন তিরোধান দিবস পালিত

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ,

সারা দেশের ন্যায় ময়মনসিংহে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মৃত্যুদিবস উপলক্ষ্যে ১৩৫তম জাতীয় লালন তিরোধান দিবস ২০২৫-কে স্মরণ করে ময়মনসিংহবাসী। নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি এলাকায় ময়মনসিংহ সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগেঅনুষ্টিত হয়।

আজ ১৭ অক্টোবর শুক্রবার বিকালে মনোজ্ঞ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।

 

গানের আসরে এ অঞ্চলের খ্যাতনামা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। লোকজ বাউল সংগীত দেশের বিভিন্ন জায়গায় বা অঞ্চলে পরিবেশনার মাধ্যমে যে আবেশ ঘটবে তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হতে পারে, এমনটাই মন্তব্য করেন উপস্থিত শিল্পীগোষ্ঠী। তারা বলেন, আমাদের বাউল গান শুধু কুষ্টিয়া বা দেশের ভিতরে নয়, এটি বিশ্বের অনেক দেশেই সমাদৃত। ইউনেস্কো এ বিখ্যাত গানের স্বীকৃতি দিয়েছে।

 

বিখ্যাত বাউল সম্রাটের কর্মের এ সৃষ্টিকে আমরা যেন ভুলে না যাই, হারিয়ে না যায় এ গান, এবং আরো উদ্দজীবিত করতে এ ধরনের আয়োজন দেশব্যাপী। এ মনিষী ১৮৯০ সালের ১৭ অক্টোবর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুদিবস উপলক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। লালন তিরোধান বাংলাদেশের ‘ক’ শ্রেণিভুক্ত একটি জাতীয় দিবস। প্রথমবারের মতো ২০২৫ সাল থেকে ১৭ই অক্টোবর দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। ইতিপূর্বে দিবসটি আঞ্চলিকভাবে কুষ্টিয়াতে পালিত হয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালে ১৩৪তম লালন তিরোধান দিবস পালিত হয়েছে।

 

মনোমুগ্ধকর এ বাউল গানের আসরে বিভিন্ন শ্রেণি পেশার দর্শকশ্রোতা ভিড় করে। উপস্থিত ছিলেন সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, টিভি চ্যানেল ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট