1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নিশংস হামলার অভিযোগ। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক সাংবাদিকের উপর নিশংস হামলার অভিযোগ।

 

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,

আজ ১৫ ই অক্টোবর বুধবার, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বেআইনি দেহ ব্যবসার খবর সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত সাংবাদিক, রক্তাক্ত অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি। নাম লাল্টু দাস। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।।

 

ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার তুলসী বাড়ি গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়, আক্রান্ত সাংবাদিক লাল্টু দাসের অভিযোগ , তিনি দীর্ঘদিন ধরে সূত্র মারফত খবর পাচ্ছিলেন, যে কৃষ্ণ মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে দেহ ব্যবসার কারবার চলছে। এলাকার বাসিন্দারা এই ঘটনায় অতিষ্ঠ হয়ে বিষয়টি জানান।

 

গুরুতর আহত অবস্থায় লাল্টু দাস জানান ,এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই ,সেখানে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরে এবং সেখানে কেন এসেছি তা নিয়ে প্রশ্ন করতে থাকে ও কিছু বলার আগেই ভারী বস্তু দিয়ে আমার উপর হামলা চালায়। ফলে আমার নাক এবং মুখ ফেটে যায়।।

 

তার দাবি ঘটনার পর তাকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি আরো জানান, যে এই বিষয়টি নিয়ে তিনি আগেই রঘুনাথগঞ্জ থানাকে অবগত করেছিলেন, হামলার পরেও পুলিশ তার পরিস্থিতি দেখেছে।, এখন তাকে হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

 

গুরুতর জখম অবস্থায় লাল্টু দাস বলেন ,একজন সাংবাদিক হিসেবে আমার যা কর্তব্য আমি তাই করতে গিয়েছিলাম , আমি চাই প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক এবং ওই এলাকায় যে অবৈধ কারবার চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক।

 

এইরকম একটি ঘটনাকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাংবাদিক ও নাগরিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে , গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই ধরনের হামলা বাক স্বাধীনতার উপর আক্রমণ বলে মনে করছেন অনেকে, প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। এই হামলার পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং দোষীদের চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তি দেয়া হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট