1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:

সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হাসান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ,ওসমানীনগর থানার প্রতিনিধি পুলিশ অফিসার শ্রীবাস

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপু মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

এবারের প্রতিপাদ্য ছিল:

“দুর্যোগে আগাম সতর্কতা, আগাম প্রস্তুতি— জীবন ও সম্পদ রক্ষার উপায়”আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগ— যেমন ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প বা অগ্নিকাণ্ড— আমাদের জীবন ও সম্পদকে হুমকির মুখে ফেলে। তাই দুর্যোগের পূর্বেই সচেতনতা এবং প্রস্তুতি গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

 

বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিশেষ করে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, দুর্যোগকালীন করণীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং আগাম বার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে দুর্যোগকালীন করণীয়, জরুরি নম্বর, নিরাপদ আশ্রয়স্থল, এবং পারিবারিক প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট