1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

বিদ্যুৎ বিভ্রাট, নেসকোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

বিদ্যুৎ বিভ্রাট, নেসকোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম

 

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে তেতুলিয়ায় লংমার্চে পথ সভায়
এনসিপির অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। একই সাথে তিনি বলেছেন, জনগণের রক্ত চোষা চাঁদাবাজ, সিন্ডিকেট, মাদকচক্র ও দুর্নীতিবাজদের আর ছাড় নয়।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়ার তেঁতুল তলায় এক পথসভায় এ কথা বলেন তিনি। এর আগে দিনব্যাপী চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চ করেন তিনি। পরে বাংলাবান্ধার উদ্দেশ্যে রওনা করেন।

পথসভায় সারজিস বলেন, কোনো চাঁদাবাজ যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদের আমরা দেখে নিবো। তাদের কালো দাঁত ও কালসাপের চোখ আমরা উপড়ে ফেলবো। যারা ভালো তাদের ভালো বলবো। তবে খারাপদের আর জায়গা দিবো না।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছে তারা কেউ রাজনীতিবিদ বা তাদের সন্তান নয়, যারা জীবন দিয়েছে তারা সাধারণ মানুষ, শ্রমিকের সন্তানেরা। অথচ এখন প্রত্যেক জেলায় ৪/৫ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারি, মাদক ব্যবসায়ী, বাটপার রক্ত চুষে খাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এর আগে লংমার্চে সারজিস আলম দুপুর থেকে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে এ লংমার্চ শুরু করেন তিনি। লংমার্চে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা অংশ নেয়। লংমার্চ চলাকালীন পথে পথে সাধারণ মানুষকে সচেতন করতে তিনটি পথসভা করেন তিনি।

চাঁদাবাজ, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর বার্তা দিতেই এই আয়োজন বলে জানান সারজিস আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট