1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

নীরব হলো নির্ভীক কলম: চলে গেলেন শ্রীপুরের ‘প্রিয় জামাল ভাই’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নীরব হলো নির্ভীক কলম: চলে গেলেন শ্রীপুরের ‘প্রিয় জামাল ভাই’

 

 

মোঃসুলতান মাহমুদ। গাজীপুর প্রতিনিধি।

আজ শ্রীপুরের গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া। রোববার রাতে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমাদের প্রিয় সহকর্মী, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি, সাংবাদিক জামাল উদ্দিন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর।

সাংবাদিক জামাল উদ্দিন শুধু একটি নাম নন, তিনি ছিলেন পেশাদারিত্ব ও নিবেদনের প্রতীক। দীর্ঘ কর্মজীবনে তিনি তাঁর কলমের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য ও মর্যাদা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর উপস্থিতি ছিল প্রাণবন্ত।

তাঁর পুত্র তানভীর আহমেদ নিলয় জানান, গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পিজি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘদিনের এই লড়াই শেষে তিনি গতকাল তাঁর সকল সহকর্মী, বন্ধু ও পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নিলেন।

তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী। তাঁর কর্ম ও আদর্শ আমাদের মাঝে চিরকাল প্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট