1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

তারাকান্দায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে পিটিয়ে হত্যা, আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

তারাকান্দায় ইউপি সদস্য জামাল উদ্দিনকে পিটিয়ে হত্যা, আটক ২

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ অক্টোবর ২০২৫) রাতে উপজেলার নলচাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন বানিহালা ইউনিয়নের ৮ নম্বর নলচাপড়া ওয়ার্ডের সদস্য ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর জামাল উদ্দিন স্থানীয় মাদরাসায় পড়ুয়া মেয়েকে খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা তাকে বেধড়ক পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত জামাল উদ্দিনের সঙ্গে স্থানীয় একটি মাদরাসার জমি নিয়ে প্রতিবেশীদের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—নলচাপড়া গ্রামের ইছমাহিলের ছেলে কছিম উদ্দিন (৫৫) এবং একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

 

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি টিপু সুলতান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের কারণেই ইউপি সদস্য জামাল উদ্দিনকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”

 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট