1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ। সরিষাবাড়ীতে ঘরের চালে ইট–পাটকেল নিক্ষেপের প্রতিবাদে সংঘর্ষ, আহত ৮ সরিষাবাড়ীতে নব উত্থান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ ১৪ই মার্চ ব্রিগেড সমাবেশকে সামনে রেখে -পরিবর্তন যাত্রার ট্যাবলোর শুভ সূচনা ও সমাবেশ করলেন।। তানজিম বোর্ডে বৃহত্তর ময়মনসিংহে প্রথম ফুলপুর কাসিমুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে অ/স্ত্র/সহ তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ : মোটরসাইকেলে আগুন। আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় জেলহাজতে আঃলীগ নেতার মৃত্যু  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন

মুলা বেগুন যারা মার্কা নির্বাচন কমিশনের রুচির প্রকাশ করে ভারতের আচরণে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট প্রকট হবে——সারজিস

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মুলা বেগুন যারা মার্কা নির্বাচন কমিশনের রুচির প্রকাশ করে ভারতের আচরণে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট প্রকট হবে——সারজিস

 

 

পঞ্চগড় প্রতিনিধি

মুলা বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচি বোধের প্রকাশ বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রবিবার বিকেলে (পৌনে ছয়টায়) পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যে ধরণের মার্কা মানুষের হাসির খোরাক জোগায় তা নির্বাচন কমিশনের মার্কায় তালিকায় কিভাবে থাকে? এটাতো তাদেরও রুচিবোধের প্রকাশ। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে একটা নির্বাচন কমিশনের মার্কায় মুলা বেগুন খাট থালা বাটি এগুলো থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়েছে? আমরা আশা করছি এটা তারা সংশোধন করবে। আইনগত কোন বাঁধা না থাকায় আমরা শাপলা ভিন্ন অন্য কিছু ভাবছি না। আমরা সর্বশেষ তাদের সাদা শাপলা, লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সাথে যদি কিছু এড করতে হয় তাহলেও আমাদের দ্বিমত থাকবে না।

আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে। তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে। এটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। এর জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় আমরা তা করবো। আগামীর নির্বাচনে শাপলা নিয়েই আমরা নির্বাচন করবো।

এ সময় তিনি আরও বলেন, ভারত মহানন্দা নদীর উজানে তাদের স্লুইচ গেটের ৯ টি হঠাৎ করে ভোরে খুলে দেয়ায় বাংলাবান্ধায় একটি গ্রাম ঝুঁকিতে পড়েছে। নদীর পাড় ভেঙে যাচ্ছে। আমরা ভারতকে বলতে চাই তারা যদি আমাদের প্রতিবেশি রাষ্ট্র হতে চায় তাহলে তাদের আচরণ প্রতিবেশি রাষ্ট্রের মতো হতে হবে। তারা মন চাইলো নদীতে স্লুইচ গেট দিলো। মন চাইলে আটকে রাখলো মন চাইলো ছেড়ে দিলো। এমন কাজ করলে বাংলাদেশে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিন দিন আরও প্রকোট হবে। এটি দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য পজেটিভ কোন বার্তা দিবে না।

এমন অনেক নদী আছে তাদের উৎপত্তি স্থল ভারতে নয়, নেপালে বা চায়নায়। তারা যদি এমনটি করে তাহলে ভারতকেও সমস্যায় পড়তে হবে। সবদিন কিন্তু ভারতের দিন নয়। দিন বাংলাদেশেরও আসবে এবং অন্য দেশগুলোরও আসবে। আমরা তাদের কাছে সমতার বা ভ্রাতৃত্বের আচরণ প্রত্যাশা করি। এর পাশাপাশি বলতে চাই যতদিন তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিচ্ছে বাংলাদেশের কাছে মানুষের কাছে যে সেন্টিমেন্ট তারা প্রত্যাশা করে তা কখনোই পাবে না।

এর আগে বাংলাবান্ধার মহানন্দার পাড়ে বাঁধ দেয়ার সময় বিএসএফ বাধা দিয়েছিল। এমনকি তারা গুলি ছুড়েছে। বাংলাদেশের নদীর পাড়ে আমরা ব্লক দিবো আর ওরা গুলি করবে এই সাহস যদি এবার বিএসএফ করে তাহলে বিজিবি বলেন বাংলাদেশের মানুষ বলেন এটার উপযুক্ত জবাব দেবে। ওরা ওদের পাশে যা করে আমরা তো কিছু বলতে যাই না। এখানেও তারা যেন কোন স্পর্ধা না দেখায়। বাংলাদেশের জমি ও বসতভিটা রক্ষায় আমি পরিবেশ উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

পরে সারজিস জানান জেলার পাঁচ উপজেলার ১২০ টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এনসিপির মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বরাদ্দ এনেছেন।

পরে গণঅভ্যত্থানসহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। এ সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট