1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন একজন বীর সন্তানের চীর বিদায়। ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টস সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ অপেক্ষায় তোর ## কলমে রিতুনুর শিক্ষার্থীরা কতটুকু শিখছে সেটাই হবে সফলতার মূল সূচক-প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাটে কোরবানির পশুর সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে সরকারি নির্ধারিত রেট অমান্য করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল।
অতিরিক্ত টাকা আদায়ের কারণে হাটে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সরাসরি প্রশাসনকে অবহিত করেন।

অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ইজারাদারের প্রতিনিধিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।
“জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বটতলা হাটে প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”
— মোঃ ইকরামুল হক নাহিদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনাকালে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট