1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’ অপেক্ষায় তোর ## কলমে রিতুনুর শিক্ষার্থীরা কতটুকু শিখছে সেটাই হবে সফলতার মূল সূচক-প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় ১৯-২১মে দেশব্যাপী ভূমিসেবা মেলা২০২৬ ওসমানীনগর প্রেসক্লাবে সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের কঠোর নজর দারি। সরকারি  গাছ চুরির  মামলার আসামি গ্রেফতার ঝড়বৃষ্টিতে ধান নষ্টের পর বিষন্ন কৃষকের ঝুলন্ত লাশ মিলল আকাশমণি গাছে । চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার জামায়াত নেতারা কাজ বন্ধ করার পরও নিম্ন মানের সামগ্রী দিয়েই চলছে

টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুটি স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়।দীর্ঘদিন ধরে এই সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ও দুর্ভোগ বিরাজ করায় এই দাবি জানানো হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত প্রধান নেতৃবৃন্দ
মোঃ তরিকুল আলম মোল্লা (আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি)
মোঃ সাইদুর রহমান (সভাপতি, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন)
এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট)
মোঃ আসগার আলী (সভাপতি, সিএনজি সমিতি)
মোঃ ইকবাল আহমেদ (সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশন)
ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ
আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য দেন। চাঁপাইনবাবগঞ্জের মানুষের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিলের জোর দাবি জানান নেতৃবৃন্দ। কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট