
একজন বীর সন্তানের চীর বিদায়।
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলায় পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মরহুম আব্দুল মালেক ফকিরের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ফকির (৭২) ১৮ মে সোমবার রাত ৮ টায় ঢাকা শহীদ সোহরাওয়ারদী ক্যান্সার ইনস্টিটিউটে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চীর বিদায় নিয়ে চলে গেল।
১৯ মে সকাল ১০ টায় পিরোলী খানকা শরিফ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মহামান্য রাষ্ট্র পতির পক্ষে তাকে গার্ড অব অর্ণার প্রধান করেন কালিয়া উপজেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মুমিন। জাতীর এই শ্রেষ্ঠ সন্তান কে যথা যোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশেই দাফন করা হয়। তিনি জনতা ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মৃত্যু কালে ১ স্ত্রী ১ কণ্যা ১ পুত্র কে ওয়ারেশ রেখে যান।
১৯.৫.২৬
০১৭১২৫৫০১৬৭