
সরকারি গাছ চুরির মামলার আসামি গ্রেফতার
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি:!!
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় দায়ের হওয়া সরকারি সড়কের গাছ চুরির মামলার এজাহারভুক্ত আসামী মোঃ আতাউর কাজী (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ মে (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার বাগুডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আতাউর কাজী ওই গ্রামের লাবলু কাজীর ছেলে।
পুলিশ সূত্রে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম সাংবাদিক দের জানান , সরকারি সড়কের গাছ কাটার ঘটনায় কালিয়া উপজেলার গহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আর যারা আক্তার দোলা বাদী হয়ে দায়ের করা মামলায় আতাউর কাজী এজাহার ভুক্ত আসামি, বিশেষ কৌশল অবলম্বনের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করি এবং সকল আইনিপ্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।