1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝড়বৃষ্টিতে ধান নষ্টের পর বিষন্ন কৃষকের ঝুলন্ত লাশ মিলল আকাশমণি গাছে । চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার জামায়াত নেতারা কাজ বন্ধ করার পরও নিম্ন মানের সামগ্রী দিয়েই চলছে সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে পিপিএসএফ এর সংবর্ধনা ও খাবার বিতরণ গাজীপুরে এক সপ্তাহে ১১ হত্যাকাণ্ড: আতঙ্কে জনজীবন, প্রশ্নে নিরাপত্তা চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে বর্তমান ও সাবেক প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতাদের ছবি ও ধানের শীষ প্রতীকের মোরাল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনায় দলটির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
ঘটনাটি শুক্রবার গভীর রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির বিন্নাফৈর নতুন বাজার কার্যালয়ে ঘটে। দুর্বৃত্তরা কার্যালয়ে টাঙানো বিভিন্ন ছবি ও মোরালে আগুন দেয় বলে জানা গেছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, কার্যালয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ছবিতে আগুন দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, এসআই বিকাশ চন্দ্র সাহাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট