
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা:
আকাশ দাশ সৈকত আসন্ন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
গত মার্চে পাকিস্তান দল সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করলেও, এবারের লড়াই হবে সাদা পোশাকে। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন চার নতুন মুখ— আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং ইমাম উল হক (নতুনভাবে ডাক পাওয়া)।
সবশেষ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তানের টেস্ট দল। সেবার মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের দল। দীর্ঘ চার বছর পর আবারো বাংলাদেশের মাটিতে টেস্ট লড়াইয়ে নামছে তারা।
পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম উল হক, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ গাজি ঘুড়ি (উইকেটকিপার), নোমন আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।