
নড়াউল জেলার নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা
শেখ ফসিয়ার রহমান , নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বাল্কহেডে বালু কাটার অপরাধে নাজির খানসহ ৪ জনকে আটক করেছে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম। ১৮ এপ্রিল (শনিবার) বিকেল সাড়ে ৪ টায় মহাজন উত্তর পাড়া সংলগ্ন নবগঙ্গা নদীর মুখে বাল্কহেডে বালু ভরার সময় তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় এবং বালু মহাল ও মাটি কাটা আইন ২০১০ এর ৪/গ ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় দোষী সাব্যস্ত করে এক ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের অপরাধ করবেনা মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।
০১৭১২৫৫০১৬৭