1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি’র দুই গ্রুপের ১০ জন আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১,৯৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ০১ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে

কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের দ্রুত বিচার দাবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের দ্রুত বিচার দাবি

শেখ ফসিয়ার রহমান নড়াইল  প্রতিনিধি!! নড়াইলের কালিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক কমিশনার কৃষ্ণপদ আচার্যের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

রোববার (১২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়া উপজেলায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা দেশের স্বাধীনতার চেতনার ওপর সরাসরি আঘাতের শামিল। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কৃষ্ণপদ আচার্যের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। এ ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক এই ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব সিকদার, শেখ নজরুল ইসলাম, মাকলুকাত চৌধুরী, আঃ মান্নান, আঃ গফফার, আঃ রাজ্জাক শেখ, আঃ মান্নান শরীফ ও সরদার তারা মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। তারা ঐক্যবদ্ধভাবে দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেন।

শেখ ফসিয়ার রহমান,

নড়াইল জেলা প্রতিনিধি

০১৭১২৫৫০১৬৭

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট