1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ অনুপস্থিত-১৯। লোকসভা নির্বাচন ২০২৬ ইং উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ লরিয়াসের বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ ইয়ামাল! অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মতবিনিময় সভা গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে পিএসএল ছেড়ে আইপিএল-এ যোগ দেওয়ায় নিষিদ্ধ শানাকা! কালিয়াকৈরে এস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত

অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এতে সাধারণ রোগীরা প্রয়োজনীয় ও সময়োপযোগী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।সম্প্রতি সাধারণ জনগণের পক্ষে দাখিল করা এক লিখিত অভিযোগে বলা হয়েছে, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুন নাহার ইতি নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে চরম অবহেলা করছেন। অভিযোগে উল্লেখ করা হয়, আবাসিক চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি হাসপাতালে অবস্থান না করে বাইরে বসবাস করছেন, যা সরকারি বিধি-বিধানের পরিপন্থী।অভিযোগ অনুযায়ী, তিনি যথাযথ সরকারি অনুমোদন ছাড়াই একাধিকবার বিদেশ গমন করেছেন। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর বিদেশে গিয়ে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি দেশে ফেরেন। এছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত একইভাবে বিদেশে অবস্থান করেন বলেও অভিযোগ রয়েছে।স্থানীয়দের দাবি, তার দীর্ঘ অনুপস্থিতির ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে জরুরি চিকিৎসা, প্রসূতি মা এবং গুরুতর রোগীদের সেবা দিতে গিয়ে চরম সংকট তৈরি হয়েছে।এছাড়া হাসপাতালে দীর্ঘদিন ধরে অ্যানেস্থেশিয়া চিকিৎসকের অভাবে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। প্রয়োজনীয় ল্যাব পরীক্ষার সীমাবদ্ধতা, এক্স-রে সেবা বন্ধ থাকা এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে রেফার করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একই সঙ্গে এলাকায় গড়ে ওঠা অবৈধ ক্লিনিকগুলোতে লাইসেন্সবিহীন চিকিৎসা দেওয়ার কারণে ভুল চিকিৎসা ও মৃত্যুর ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের।
অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে পূর্বে বদলি আদেশ জারি হলেও তা কার্যকর হয়নি। পাশাপাশি অনুমতি ছাড়া বিদেশ গমনের ঘটনায় একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে একই কর্মস্থলে বহাল রয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সাদিয়া তাসনীম মুনমুন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে অনুমতি ছাড়া বিদেশ গমন গুরুতর শৃঙ্খলাভঙ্গ। বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”তবে অভিযোগের বিষয়ে ডা. নাজমুন নাহার ইতির বক্তব্য পাওয়া যায়নি।
স্বাস্থ্যখাতে সরকারের নানা উন্নয়নমূলক উদ্যোগের পরও কালিয়াকৈরের মতো এলাকায় সেবার মান নিয়ে এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কিনা, সেটিই এখন দেখার বিষয়।
####
তারিখঃ২১/০৪/২০২৬ ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট