1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, তেতুলিয়ায় কৃর্তি শিক্ষা র্থীদের সংবর্ধনা এবং গুনিদের সম্মান২০২৬ ইং অনুষ্ঠি

পঞ্চগড়েদেবীগঞ্জ মাদকের বিশেষ অভিযানে মা ছেলে ও নাতিসহ ১৩ জন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়েদেবীগঞ্জ মাদকের বিশেষ অভিযানে মা ছেলে ও নাতিসহ ১৩ জন গ্রেফতার

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি:খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক বিরোধী অভিযানে মা, ছেলে ও নাতিসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে ছয় মাসের জেল, দুই জনের নামে দুটি পৃথক মামলা দিয়েছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) রাতে জেলার দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এই সাজা দেন।

গ্রেফতারকৃতরা হলেন ভাউলাগঞ্জ এলাকার মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩)। এছাড়াও নীলফামারীর ডোমার উপজেলার শব্দিগঞ্জ এলাকার মো. হানিফ (২৪) ও জহুরুল ইসলাম (৩২), দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা এলাকার জিয়াউর রহমান(২৬), ভাউলাগঞ্জ এলাকার রনি ইসলাম (২৪), সুমন ইসলাম (২২), তৌকির আলম(৩৪), কমল রায় (২৫), বোদা উপজেলার নুরপুর এলাকার রাগিব ইয়াসার (২২) ও মামুনুর রশিদ (৩০) রয়েছেন।

সূত্র জানায়, তহমিনা বেগমের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ১১ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, তহমিনা বেগম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সেখানে নিয়মিত মাদকের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং আসামিদের গ্রেফতার করে। একইদিন দেবীগঞ্জ পৌর সদরের সবুজ পাড়া এলাকার শফীফুল ইসলামের ছেলে রাজু ইসলামকে সাহাপাড়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক কালবেলা কে জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা ও পুলিশ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেছে। গ্রেফতারকৃতদের আজ (রবিবার সকালে) আদালতে এবং সাজাপ্রাপ্ত আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট