1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, তেতুলিয়ায় কৃর্তি শিক্ষা র্থীদের সংবর্ধনা এবং গুনিদের সম্মান২০২৬ ইং অনুষ্ঠি

চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চরাঞ্চলে কৃষিতে গতি আনতে সরিষাবাড়ীতে সেচ সরঞ্জাম বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চরাঞ্চলের কৃষিকে আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়িত “চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৮টি গ্রুপ সমিতির মাঝে এ সহায়তা প্রদান করা হয়। প্রতিটি গ্রুপে ৩০ জন সদস্যের জন্য ১টি করে মোট ১৮টি এলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়, যা চরাঞ্চলের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, সরকারের এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে চরাঞ্চলের কৃষিকে টেকসই ও লাভজনক করে তোলা। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও এটি সহায়ক হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কৃষিবিদ আব্দুল মজিদ, সদস্য সচিব আল আমিন শেখসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগের ফলে চরাঞ্চলের কৃষকদের সেচ সংকট অনেকাংশে দূর হবে এবং তারা আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আরও উৎসাহিত হবেন। পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার সামগ্রিক কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট