1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ,

সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট নিয়ে উদ্বেগ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন কনটেন্ট নিয়ে উদ্বেগ

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ :বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট চোখে পড়ে। বিশেষ করে টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ব্যবহারকারী ফানি ভিডিও বা বিনোদনের নামে এমন কিছু আচরণ ও উপস্থাপনা করছেন, যা নিয়ে সামাজিকভাবে প্রশ্ন উঠছে।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু তরুণী ও মধ্যবয়সী নারীও এসব প্ল্যাটফর্মে অশালীন ভাষা ও বাচনভঙ্গি ব্যবহার করে কনটেন্ট তৈরি করছেন। অনেকের মতে, এসব কনটেন্ট সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সমাজ বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পারিবারিক সচেতনতা ও তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে কনটেন্ট নির্মাতাদেরও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।

এ ছাড়া, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে—এ ধরনের কনটেন্ট নির্মাতাদের স্থানীয়ভাবে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা স্থানীয় প্রভাবশালী মহল তাদের ‘সেলিব্রেটি’ বা ‘সাংবাদিক’ হিসেবে পরিচিতি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এতে করে প্রকৃত সাংবাদিকতা পেশার সঙ্গে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা, যার সঙ্গে তথ্য যাচাই, নৈতিকতা ও জনস্বার্থ জড়িত। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি একটি ভিন্ন ক্ষেত্র। এই দুইয়ের পার্থক্য স্পষ্ট করা জরুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট