1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ,

দেবীগঞ্জে অভিযানে আটক-১১ জন মাদকসেবী ৪ জনকে এক বছরের, ২ জনকে ছয় মাস এবং ১ জনকে এক মাসের সাজা ভ্রাম্যমাণ আদালত 

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে অভিযানে আটক-১১ জন মাদকসেবী ৪ জনকে এক বছরের, ২ জনকে ছয় মাস এবং ১ জনকে এক মাসের সাজা ভ্রাম্যমাণ আদালত

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম : পঞ্চগড়ের দেবীগঞ্জে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জনকে এক বছরের, ২ জনকে ছয় মাস এবং ১ জনকে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত।

‎সোমবার (৩০ মার্চ) দুপুর ২ টা ও বিকাল ৪টায় পৃথক পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে গ্রেপ্তারকৃত ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক।

‎পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকায় রশিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৪ জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন— পূর্ব দেবীদুবা প্রধানপাড়া এলাকার মৃত শবদের আলীর ছেলে মো. রশিদুল ইসলাম (৪০), সবুজপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৭), থানাপাড়া এলাকার মোহাম্মদ বাবু ইসলামের ছেলে শাহিন আলম (২৫) এবং বাজারপাড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০)।

‎অপরদিকে, স্থানীয় তরুণদের সহযোগিতায় পরিচালিত দেবীগঞ্জ থানা পুলিশের আরেকটি অভিযানে আরও ৩ মাদকসেবীকে আটক করা হয়। এ সময় জুয়েল ইসলামের কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত জুয়েল ইসলামকে ১ মাস এবং রুবেল ইসলাম ও শাহেদ ইসলামকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

‎দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট