1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে সাফা ফাউন্ডেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ১৫ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। ফুলপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা সরিষাবাড়ীতে পুরনো বন্ধুদের মিলনে মুখর ভাটারা উচ্চ বিদ্যালয়, সম্মাননায় সিক্ত প্রাক্তন শিক্ষকরা জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’ নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত জন্মবার্ষিকী পালিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ,

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

 

মাহিদুল ইসলাম ফরহাদ ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল কোডিন ফসফেটযুক্ত এসকাফ (Eskuf) সিরাপসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।আজ সোমবার (৩০ মার্চ ) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জেলা সদরের মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি আলী হাসান ওরফে হায়দার (১৯)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার নুয়ারচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলী আমজদ খান ও মাতার নাম জাহানারা বেগম।

অভিযান চলাকালে তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ৩০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট