1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে শিশুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের কোহিনুর আক্তার নামে (ছদ্মনাম) (১১) বছরের এক কন্যা শিশুকে কে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ উঠেছে ওই এলাকায় ৩ জন বখাটে যুবককের বিরুদ্ধে । এতে ধর্ষিতার বাবা পঞ্চগড় সদর থানায় উপস্থিত হয়ে মৌখিক অভিযোগের পর ওই তিন ধর্ষণকারী অভিযুক্তকে পঞ্চগড় সদর থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি ২৫ মার্চ বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কায়েতপাড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে শিশুটির পিতা রশিদুল তার মেয়েকে নিয়ে পঞ্চগড় সদর থানায় হাজির হয়ে মৌখিক ঘটনা জানালে পুলিশ তাৎক্ষনিক অভিযুক্তদের কায়েতপাড়া এলাকা থেকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করছেন। শিশুটির পিতার দাবী আমার মেয়েকে তিনজন প্রতিবেশী তরুন ঘরে আটকে রেখে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করেছেন। এলাকাবাসী

ওই তিন তরুনের কঠিন শ্বাস্তী দাবী করেছে।

পুলিশ স্থানীয় প্রতিবেশী এবং ধর্ষিত শিশুর পরিবার জানান হাফিজাবাদ ইউনিয়নের ভ্যান চালক রশিদুল বাড়িতে না থাকার সুযোগে শিশুটি তার প্রতিবেশী দাদা বাবুলের বাড়ির সামনে খেলতে যায়। খেলা করার সময় কায়েতপাড়া এলাকার আনিসুরের ছেলে শিমুল ঘড় ঝাড়– দেওয়ার কথা বলে মফিদারের বাসায় নিয়ে যায় সেখানে বাড়ির মালিক মফিদারের ছেলে ফাহিম (১৯) প্রতিবেশী খসিমউদ্দিনের ছেলে সাকিব (১৭) তিনজন মিলে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করেন। এ সময় তরুনীর মুখ চেপে ধরেন। এ সময় শিশুটিকে মফিদারের বাসায় নিয়ে যেতে দেখে শিশুটির চাচা রতন দেখে ফেললে প্রায় ঘন্টাখানেক পর মফিদারের বাসায় গিয়ে ফাহিম সাকিব শিমুল সহ শিশুটিকে খাটের নিচ থেকে প্রতিবেশীদের সহযোগীতায় উদ্ধার করা হয়ে। পরে শিশুটি তার পরিবারকে তিনজন মিলে শারিরীক নির্যাতনের ঘটনা জানান। পরে আজ বৃহস্পতিবার শিশুটির পিতা ভ্যান চালক রশিদুল এবং মাতা খালেদা আক্তার তাদের মেয়েকে নিয়ে পঞ্চগড় সদর থানায় এসে ঘটনা জানালে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলামের নির্দেশে সদর থানা পুলিশ অভিযুক্ত তিন তরুনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করেন সেই সাথে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান ঘটনার পর শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্ত তরুনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বাস্থ্য পরীক্ষার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট