1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন বাস যাত্রী নিয়ে উল্টে গেলো শাহি পরিবহন গেটলক কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  ওসমানীনগরে স্বাধীনতা দিবসে সম্মাননা স্মারক পেলেন মুছলিমা আক্তার চৌধুরী চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন   চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত বোদা উপজেলা গণহত্যা দিবস উপলক্ষে প্রশাসনের মোমবাতি প্রজ্বলন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা 

পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬-ই মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬  যথাযথ সম্মান ও মর্যাদার সহিত দিবসটি পালিত করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। তার পরপরই মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন।

কর্মসূচী মধ্যে ছিলো সকাল ০৮.৩০ ঘটিকায় জেলা প্রশাসন, পঞ্চগড় কর্তৃক আয়োজিত পঞ্চগড় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক, মোছাঃ শুকরিয়া পারভীন ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার পঞ্চগড়, মোঃ রবিউল ইসলাম উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি অতঃপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করনে।

এসময় সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ,পঞ্চগড় সদর থনার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট