1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন বাস যাত্রী নিয়ে উল্টে গেলো শাহি পরিবহন গেটলক

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন বাস যাত্রী নিয়ে উল্টে গেলো শাহি পরিবহন গেটলক

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে দুজন বাস যাত্রী সামান্য আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর ডোমার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শাহী পরিবহনের একটি গেটলক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।

বাসটিতে প্রায় ৩০থেকে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই যাত্রীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ লিডার মো. মনজুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলটি অনেক দূরে অবস্থিত। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে গেলেও আগেই যাত্রীরা নিজ উদ্যোগে সেখান থেকে চলে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য আঘাতপ্রাপ্ত একজন নারী ও একজন পুরুষকে পেয়েছি। তারা চিকিৎসা নিয়ে ফিরেছেন।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন। বাসে থাকা যাত্রীদের মালামাল চুরি ঠেকাতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট