1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন বাস যাত্রী নিয়ে উল্টে গেলো শাহি পরিবহন গেটলক কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার-৪  ওসমানীনগরে স্বাধীনতা দিবসে সম্মাননা স্মারক পেলেন মুছলিমা আক্তার চৌধুরী চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পঞ্চগড় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন   চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত বোদা উপজেলা গণহত্যা দিবস উপলক্ষে প্রশাসনের মোমবাতি প্রজ্বলন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা জাসদের শ্রদ্ধা নিবেদন ময়মনসিংহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা 

ওসমানীনগরে স্বাধীনতা দিবসে সম্মাননা স্মারক পেলেন মুছলিমা আক্তার চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ওসমানীনগরে স্বাধীনতা দিবসে সম্মাননা স্মারক পেলেন মুছলিমা আক্তার চৌধুরী

হাবিবুর রহমান বাবুল ওসমানীনগর প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, ডিসপ্লে, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুছলিমা আক্তার চৌধুরী-কে স্বাধীনতা স্মারক প্রদান করা হয়। সমাজসেবা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠান শেষে সম্মাননা প্রাপ্ত মুছলিমা আক্তার চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট