1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লিভারপুল ছাড়ছেন সালাহ! নতুন গন্তব্য কোথায়? সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ। ভেড়ামারা সার্কেলের এ্যাডিশনাল এসপি দেলোয়ার’র নেতৃত্বে জুয়াড় আস্তানায় সাঁড়াশি অভিযান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  তেতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের একাধিক অভিযোগ পঞ্চগড়ে বাজারে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা পঞ্চগড়ে খাল পুন খনন কর্মসূচীর শুভ উদ্ধোধন  মসিক প্রশাসক ২৫শে মার্চ গণহত্যা দিবসের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন  ময়মনসিংহে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া দক্ষিণপাড়া এলাকায় সরিষাবাড়ী থানার এএসআই নুরুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (২৫ মার্চ) তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত খায়রুল ইসলাম সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

নথি সূত্রে জানা যায়, ২০০৩ সালে ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং- ১৭০৫/২০০৩) অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় আদালত তাকে যথাক্রমে ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাচ্চু মিয়া জানান, ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট