1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন। ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ।

লিভারপুল ছাড়ছেন সালাহ! নতুন গন্তব্য কোথায়?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

লিভারপুল ছাড়ছেন সালাহ! নতুন গন্তব্য কোথায়?

 

আকাশ দাশ সৈকত : ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া মোহাম্মদ সালাহ অবশেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। চলতি মৌসুম শেষেই অলরেডদের বিদায় জানাবেন মিসরীয় এই তারকা ফরোয়ার্ড।

লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে বিশ্বজুড়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সালাহ। দীর্ঘ নয় মৌসুম এই ক্লাবটির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সালাহ গত বছরও চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছিলেন। তবে চুক্তি নবায়ন হলেও তার ক্লাব ছাড়ার গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, যা গত ডিসেম্বর মাসে চূড়ান্ত রূপ নেয়।

আফ্রিকান কাপ অব নেশনসে যোগ দেওয়ার ঠিক আগে লিভারপুলের নতুন ম্যানেজার আর্নে স্লট এবং ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সালাহর প্রকাশ্যে মতবিরোধ তৈরি হয়। যদিও তিনি নতুন চুক্তি করেছিলেন, কিন্তু সম্পর্কের সেই ফাটল আর জোড়া লাগেনি। ফলে চলতি মৌসুম শেষে দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লিভারপুল ছাড়ার পর সালাহর নতুন গন্তব্য কোথায় হবে—তা নিয়ে এখন ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মুসলিম অ্যাথলেটদের একজন হওয়ায় সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে ফুটবলকে জনপ্রিয় করতে সালাহর চেয়ে বড় কোনো মুখ হতে পারে না। ফলে সৌদি প্রো লিগের ক্লাবগুলো তাকে পেতে মরিয়া।

অন্যদিকে, লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমেরিকার ক্লাবগুলোও সালাহকে দলে ভেড়াতে মুখিয়ে আছে। এছাড়া কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার পর একজন বিশ্বমানের ফরোয়ার্ডের সন্ধানে আছে ফরাসি ক্লাবটি। সেই অভাব পূরণে সালাহ হতে পারেন সবচেয়ে বড় কার্যকরী ফুটবলার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট