1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে হযরত দয়াল মা (রহ.)৬৯ তম শুভ জন্মদিন উদযাপন-২০২৬ ওসমানীনগরে জনবল ও যন্ত্রপাতি সংকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের অনুমোদন হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। ঘুমন্ত  স্ত্রীকে বটি দিয়ে  কুপিয়ে হত্যার দায়ে, স্বামী গ্রেফতার ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১ শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে ও ৫ মে’র  ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি—হাটহাজারীতে ছাত্র জমিয়তের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি। মাদকবিরোধী অভিযানে মিলল মাটির নিচে কক্ষ ও সুড়ঙ্গপথ। ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই — তাহসিনা রুশদী লুনা

গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু

মোঃ সুলতান মাহমুদ,স্টাফ রিপোর্টার, গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার সময় অজ্ঞাত এক গাড়িচাপায় মাহমুদা আক্তার নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিক্ষিকা ২৬ শে মার্চের প্রস্তুতি নেওয়ার জন্য কালিয়াকৈর উপজলার লতিফপুর থেকে অটোরিকশা যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড দিয়ে সরকারি টান সূত্রাপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।
স্থানীয়রা এ সময় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদটি ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তার মৃত্যুতে উপজেলার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের মাঝে চলছে শোকের মাতম।কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এ রকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায়না। আমরা সবাই এ ঘটনায় মর্মাহত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট