
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ: কবিতার নাম–সুমহান
চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
হে মহান চিত্রকর
মাতৃভাষা বাংলার চলচ্চিত্রকার
সারা বিশ্বে তুমি বাংলা
অহংকার।
তোমার পরশে হয়েছে ধন্য-
বাংলার রূপ -আকার ।
তোমার চলচ্চিত্র করেছে পবিত্র,
শিশু হতে বৃদ্ধের হৃদয় আধার-
তুমি মহান চলচ্চিত্রকার।
তোমার চিত্র ও চলচ্চিত্র
ছড়িয়ে আছে দেশের সর্বত্র।
স্বর্গ -মর্ত্য ,জীবন- মৃত্যু,
সৃষ্টির নব নব আবিষ্কার।
নব সুরে – নব ছন্দে- নব কিশলয়ে,
দিয়েছো ছড়িয়ে – নব আনন্দের নব বার্তা ,মানব জীবনের।
সুপ্ত বাসনায়, ভরেছো চেতনা
লেখনীর মাঝে পড়েছে যে পদচারনা ।
তুমি মহাকালের – মহা শিল্প চেতনা।
মৃত্যুর পদধ্বনি শুনেও তুমি,
জীবন শক্তিতে মিশিয়েছো জীবন তান ।
তাইতো তুমি সুমহান-
মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে,
গ্রহণ করেছ অস্কার পুরস্কার।
নির্ভীক এক আদর্শ অপরাজয়ী
বাংলা সংস্কৃতি হতে এনেছ তুলে।
মিলনের ভান্ডার।
মহান চিত্র চলচ্চিত্রকার-
তোমায় জানায় প্রণাম বারংবার।
গায়ত্রী চক্রবর্তী- শুধু কবি ও লেখিকা নয়, তিনি একজন অনুবাদিকা, তাহার বেশ কয়েকটি কবিতার বই জনপ্রিয় হয়ে উঠেছে, পড়াশুনার মাঝে ও চাকরি জীবনেও কলমের খোঁচা থেমে থাকে নি, সময় পেলেই বসে যান কবিতা লিখতে, এমনকি বেশ কিছু লেখকের বাংলা ভাষার বইকে হিন্দিতে ও ইংরেজিতে অনুবাদ করেছেন, এখনো ৮০ বছর বয়সে, কবিতা লেখা ছাড়েননি। এমনকি তিনি বহু সম্মানে ভূষিত হয়েছেন। রাষ্ট্রপতি ও রাজ্যপালের হাত থেকেও তিনি সম্মানিত হয়েছেন। চাকরি জীবন ও বহু সম্মানে ভূষিত হয়েছেন, তাহার কবিতা ও লেখা বেশ কয়েকটি পাবলিশার্স প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন মঞ্চে তাহার বই প্রকাশ পেয়েছে।