1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রস্তুতি ম্যাচের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা।  ফুলপুরে গরিব-দুঃখীদের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ কালিয়াকৈরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি ভালুকায় বাসের ধাক্কায় নিহত ২, আহত ৬ গাজীপুরের হাটখোলা ব্রিজে ঈদের আনন্দে জনসমুদ্র আইএস আই এ খসড়া বিল প্রত্যাহারের দাবীতে- ক্যাম্পাসে কালো হাঙ্গামা ও মোমবাতি মিছিল করলেন। ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এমপি বুলবুলের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ ভেড়ামারায় আওয়ামীলীগের সন্ত্রাসীদের হাতে বিএনপির সাধারণ কর্মী রক্তাক্ত জখম। মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি ।

কালিয়াকৈরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতির দাবি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাজীবাড়ি সংলগ্ন এলাকার মাটিয়া কলোনিতে ঘন বসতবাড়ি ও একটি মসজিদ অবস্থিত একটি ঝুট মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হাকিম উদ্দিনের ছেলে নজরুলের মালিকানাধীন গোডাউনটিতে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণ তুলা দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

গোডাউনের মালিক নজরুল জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার রায়হান চৌধুরী বলেন, তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিসের তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট