
হিন্দু সম্প্রদায়ের মেলায় বারুনী ঘাটে স্নানে যাওয়া সময়ে অটোরিকশা সাথে ট্রাকের ধাক্কায় আহতে হয়েছে ৯ জন, পূর্ণাথী
পঞ্চগড় প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের বোদায় হিন্দু সম্প্রদায়ের মেলায় বারুনী ঘাটে স্নানে যাওয়া সময়ে সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানে থাকা ৯ জন গুরুতর ভাবে আহত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে ময়দানদিঘী বারুনী স্নানে অংশগ্রহনের জন্য যাওয়ার সময় সাকোয়া এলাকার ওই দূর্ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন দেবীগঞ্জ ফুলবাড়ী এলাকার জগন্ধাদ (৬০) অনল (৪৫), তরুন (৩৫), মুক্তা (৩০), জোস্না (৩০), সরলা (৩০), নিরলা (২৫), তুফান (৩০), শিখা (৩৫)। তাদের দ্রত উদ্ধার করে স্থানীরা হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ী এলাকা থেকে ময়দানদিঘীর বারুনী ঘাটে স্নানের উদ্দেশ্যে ছেড়ে আসা পূর্ণাথী বোঝাই ভ্যানটি সাকোয়া এলাকার ফুলবাড়ীতে পৌছালে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এসময় মিথিলা ভ্যানে থাকা প্রায় ৯ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ৯ জন হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা জন্য প্রেরণ করা হয়েছে অপর ৩ জন বোদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোদা থানার ওসি সুজয় কুমার যোগাযোগ করলে বলেন বিষয়টি আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।