1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ের যুবক সৌদিতে ইরানের মিসাইল হামলা নিহত, মৃতদেহ দেশে ফিরে আনতে সহযোগীতার আশ্বাস স্হানীয় এমপি  বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের মেলায় বারুনী ঘাটে স্নানে যাওয়া সময়ে অটোরিকশা সাথে ট্রাকের ধাক্কায় আহতে হয়েছে ৯ জন, পূর্ণাথী প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা — প্রতিমন্ত্রী টুকু এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ বোদা সহকারী কমিশার( ভুমি) বিরুদ্ধে ইজারদারকে পানিতে চুবিয়ে হেনস্থার অভিযোগ বোদায় ৩ দিন ব্যাপি বারুণী স্নান শুরু ; সপ্তাহব্যাপী মেলার আয়োজন  ফর্মে থাকলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতেই হবে’: থিয়াগো সিলভা

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত

 

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯টি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে এই আয়োজনটি প্রাক্তনদের মিলনমেলায় রূপ নেয়। আজ বুধবার (১৮ মার্চ) বিকাল ৫টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৯৬৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যা এক নজিরবিহীন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি আজাহারুল ইসলাম পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুল রহমান তারেক। ৩৯টি ব্যাচের এমন বিশাল ও সমন্বিত আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উৎসবমুখর পরিবেশে সবাই একসঙ্গে ইফতার করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও বন্ধন আরও দৃঢ় করে। এমন চমৎকার

আয়োজনের জন্য তারা হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। অনুষ্ঠানটি প্রাক্তনদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও স্মৃতিচারণের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে । উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হরিমোহন গাবতলা মসজিদের ইমাম মোঃ মনিরুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট