1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গফরগাঁওয়ের যুবক সৌদিতে ইরানের মিসাইল হামলা নিহত, মৃতদেহ দেশে ফিরে আনতে সহযোগীতার আশ্বাস স্হানীয় এমপি  বকেয়াসহ অন্যান্য দাবী নিয়ে, বিক্ষোভ- সমাবেশ ও ডেপুটেশন। এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩৯ ব্যাচের সমন্বয়ে প্রাক্তন ছাত্রদের নিয়ে মিলনমেলা-২০২৬ অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের মেলায় বারুনী ঘাটে স্নানে যাওয়া সময়ে অটোরিকশা সাথে ট্রাকের ধাক্কায় আহতে হয়েছে ৯ জন, পূর্ণাথী প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা — প্রতিমন্ত্রী টুকু এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ বোদা সহকারী কমিশার( ভুমি) বিরুদ্ধে ইজারদারকে পানিতে চুবিয়ে হেনস্থার অভিযোগ বোদায় ৩ দিন ব্যাপি বারুণী স্নান শুরু ; সপ্তাহব্যাপী মেলার আয়োজন  ফর্মে থাকলে নেইমারকে বিশ্বকাপ দলে নিতেই হবে’: থিয়াগো সিলভা

প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা — প্রতিমন্ত্রী টুকু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা — প্রতিমন্ত্রী টুকু

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে ইতোমধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক গতি ফিরে পেয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমরা চাই এই স্বাভাবিক পরিস্থিতি অব্যাহত থাকুক। সে লক্ষ্যেই প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও মাঠে সক্রিয় রয়েছে। আশা করছি, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। দেশের সার্বিক অবস্থা তাঁর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাব।
এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক ও মহাসড়কের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী নিজেই উপস্থিত হয়েছেন। এতে বোঝা যায়, সরকার ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কতটা আন্তরিক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আমরা আশা করি।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রধানমন্ত্রী মহাসড়কের পরিস্থিতি ২৪ ঘণ্টা মনিটরিং করছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছি। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন, যাতে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন, নাজুর হাইওয়ে থানার ওসি শওকত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট