1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনার শীর্ষে সাদিয়া হক—সংরক্ষিত নারী আসনে তৃণমূলের জোরালো প্রত্যাশা সরিষাবাড়ীতে এবারও ১ হাজার দরিদ্র পরিবার পেলো পলাশ মিয়া ফারুকের ঈদ উপহার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সরকারের ঈদের শুভেচ্ছা ও সমর্থন কামনা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল আলেক ইসলাম ঈদুল ফিতরে ওসমানীনগরবাসীকে শুভেচ্ছা জানালেন শরীফ আহমদ চৌধুরী হকার ভাইদের ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি । বাংলাবাজার রাহমানিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কালিয়াকৈরে ৯ টি ঘোড়াসহ ৫ জন আটক করে পুলিশ চট্টগ্রামে মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা দাবি পরিবারের রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহা মিছিল।

হকার ভাইদের ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি ।

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হকার ভাইদের ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি ।

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ: ১৭ ই মার্চ বুধবার, কলকাতার নিউমার্কেট এলাকা সংলগ্ন, রক্সি সিনেমার কাছে, রক্সি হকার ইউনিয়ন এর পরিচালনায় এবং মিস্টার আলম ও ওম তেওয়ারীর উদ্যোগে, ১৬ই মার্চ সোমবার ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, হকার ভাইদের জন্য এবং পথ চলতি ক্রেতা ও বিক্রেতা দের জন্য এক ইফতার পার্টির আয়োজন করলেন।

মাঝে আর কয়েকটা দিন বাকি, অনুষ্ঠানে মেতে উঠবে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা, তাই বিভিন্ন জায়গায় চলছে ইফতার পার্টির আয়োজন। , ঠিক একইভাবে মিস্টার আলম ও ওম তেওয়ারীর উদ্যোগে কয়েকশো মানুষের জন্য ইফতারের আয়োজন প্রতিবছরের ন্যায় করলেন।

সকলের জন্য ছিল শরবত, বিভিন্ন ফল, তেলেভাজা ও অন্যান্য সামগ্রী। ইফতারের সময় সকলেই ফুটপাতে বসে ইফতার করলেন।, এমনকি যাহারা ইফতার রাখেন , তাহারাও কেনাকাটা করতে এসে একই সাথে ইফতার ছেড়ে বাড়ি ফিরলেন।, এবং এই মুহূর্তে এইরকম অনুষ্ঠানে জিনিসপত্র কিনতে আসা মানুষজন খুশি। তবে আমার এই আয়োজনে বাদ যায় না ছোট থেকে বড় কেউ। ‌

রক্সি হকার ইউনিয়নের উদ্যোক্তা মিস্টার আলম বলেন, বছরই এইভাবে সবার জন্য সামান্য কিছু দিয়েই ইফতার পার্টি করার চেষ্টা করি।, আর সবাই এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় আমি নিজেকে ধন্য মনে করি, হয়তো বড় ভাবে কিছু করতে পারি না, কিন্তু সবার সহযোগিতায় যেটুকু করতে পারি, সবার পাশে থাকার চেষ্টা করি এটুকুতেই আমি খুশি, আর পথ চলতি মানুষেরা আমার এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় আমি আরো বেশি খুশি। আগামী দিনে চেষ্টা করব আরো বড় করে কিছু করার। তবে কোন কিছু একার পক্ষে সম্ভব নয়, আমার সাথে সকল হকার ভাইরা সহযোগিতা করেন বলেই আমি এই অনুষ্ঠানটা করে আসছি, তাই সহযোগীদেরও ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রশাসনকে ও কে এম সি কে, যাহারা এই ইফতার পার্টির সুযোগ করে দেন এই জায়গায়। তবে চেষ্টা করি যাতে কারো অসুবিধে না হয়, যান চলাচল স্বাভাবিকভাবে থাকে, সেটা মাথায় রেখেই এই জায়গার উপর ইফতার পার্টি করে থাকি। সবশেষে সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ঈদের ভালোবাসা।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট