1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনার শীর্ষে সাদিয়া হক—সংরক্ষিত নারী আসনে তৃণমূলের জোরালো প্রত্যাশা সরিষাবাড়ীতে এবারও ১ হাজার দরিদ্র পরিবার পেলো পলাশ মিয়া ফারুকের ঈদ উপহার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সরকারের ঈদের শুভেচ্ছা ও সমর্থন কামনা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল আলেক ইসলাম ঈদুল ফিতরে ওসমানীনগরবাসীকে শুভেচ্ছা জানালেন শরীফ আহমদ চৌধুরী হকার ভাইদের ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি । বাংলাবাজার রাহমানিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কালিয়াকৈরে ৯ টি ঘোড়াসহ ৫ জন আটক করে পুলিশ চট্টগ্রামে মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা দাবি পরিবারের রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহা মিছিল।

বাংলাবাজার রাহমানিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাবাজার রাহমানিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

আখলাক হুসাইন সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ বাংলাবাজার রাহমানিয়া মহিলা টাইটেল মাদরাসায় আল খলীল কুরআন শিক্ষা বোর্ডের অধিনে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ শেষে এক স্নিগ্ধ, মার্জিত ও দ্বীনি আবহে সম্পন্ন হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ আয়োজন যেন ছিল নারীর দ্বীনি শিক্ষা, শালীনতা ও আদর্শ গঠনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টায় মাদরাসার শিক্ষার্থী মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হাফিজ মাওলানা রুহুল আমীন এবং সঞ্চালনায় ছিলেন সেন্টারের প্রধানকারী মাওলানা আখলাক হুসাইন। কুরআন তিলাওয়াতের মধুর ধ্বনিতে সূচিত এ আয়োজন ধীরে ধীরে রূপ নেয় এক হৃদয়ছোঁয়া ও প্রেরণামূলক আসরে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী, তথ্য ও প্রযুক্তিবিদ, এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক , বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রাশেল উল আলম বলেন,

“একটি আদর্শ সমাজ গঠনের পেছনে নারীর ভূমিকা অপরিসীম। একজন শিক্ষিত, দ্বীনদার মা পুরো একটি প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। তাই কুরআনের শিক্ষা অর্জনে নারীদের অগ্রসর হওয়া সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। এই মাদরাসার শিক্ষার্থীরা আগামী দিনের আলোকিত পরিবার ও সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে—এই প্রত্যাশা রাখি।”

বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা বিলাল আহমদ চৌধুরী বলেন,

“ইসলাম নারীদের সম্মান ও মর্যাদার যে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে, তা কুরআনের শিক্ষার মাধ্যমেই বাস্তবায়িত হয়। একজন নারী যদি কুরআনের আলোয় নিজেকে গড়ে তোলে, তবে তার পরিবার, সন্তান ও সমাজ স্বাভাবিকভাবেই সঠিক দিকনির্দেশনা পায়। এই প্রশিক্ষণ কার্যক্রম সেই আলোকিত নারী সমাজ গঠনেরই একটি প্রশংসনীয় উদ্যোগ।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা সালিম ইবনে ওমর, মাওলানা উবায়দুল্লাহ, প্রশিক্ষণ সেন্টারের সহকারীকারী হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম, সহকারী শিক্ষক হাফিজ মাওলানা মুহাম্মদ আলী এবং হাফিজ সায়েল আহমদ।

বক্তব্য পর্ব শেষে মোনাজাতের পূর্বে কুরআন শিক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পরিচালনা করেন হাফিজ মাওলানা সালিম ইবনে ওমর। এ সময় শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দ ও অর্জনের উজ্জ্বল দীপ্তি, যা উপস্থিত অভিভাবকদের মাঝেও ছড়িয়ে দেয় তৃপ্তি ও গর্বের অনুভূতি।

পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ আয়োজন যেন ছিল কুরআনের আলোয় আলোকিত এক আদর্শ নারী প্রজন্ম গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট