1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনার শীর্ষে সাদিয়া হক—সংরক্ষিত নারী আসনে তৃণমূলের জোরালো প্রত্যাশা সরিষাবাড়ীতে এবারও ১ হাজার দরিদ্র পরিবার পেলো পলাশ মিয়া ফারুকের ঈদ উপহার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উজ্জল সরকারের ঈদের শুভেচ্ছা ও সমর্থন কামনা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল আলেক ইসলাম ঈদুল ফিতরে ওসমানীনগরবাসীকে শুভেচ্ছা জানালেন শরীফ আহমদ চৌধুরী হকার ভাইদের ও পথ চলতি ক্রেতা বিক্রেতাদের জন্য- ইফতার পার্টি । বাংলাবাজার রাহমানিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কালিয়াকৈরে ৯ টি ঘোড়াসহ ৫ জন আটক করে পুলিশ চট্টগ্রামে মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা দাবি পরিবারের রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহা মিছিল।

কালিয়াকৈরে ৯ টি ঘোড়াসহ ৫ জন আটক করে পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে ৯ টি ঘোড়াসহ ৫ জন আটক করে পুলিশ

 

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার একটি জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি প্রোবক্স প্রাইভেটকার (নম্বর: ঢাকা মেট্রো-খ ১২-৬৮১০) জব্দ করা হয়। ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, লাইলাতুল কদরের রাতে এলাকাবাসী যখন ইবাদতে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় একটি চক্র অবৈধভাবে ঘোড়া জবাই করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার দুই দিন আগেও একই জঙ্গল থেকে আরও দুটি ঘোড়া উদ্ধার করা হয়েছিল। এছাড়া জঙ্গলের বিভিন্ন স্থানে ঘোড়ার মাথা, পা ও চামড়ার অংশ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী গোপনে পাহারা দেওয়া শুরু করেন। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক মুন্না (৩৫), কেরানীগঞ্জের কালু পাঠানের ছেলে আবুল হোসেন (৩৮), শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের রহমতুল্লাহর ছেলে আশরাফুল আলম (৪৫), টঙ্গীর এরশাদনগরের সাজ্জাদ (৪১)সহ আরও একজন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদে রাখা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে,

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট