
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আব্দুল আলেক ইসলাম
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রবাসী কমিউনিটি নেতা ও ওসমানীনগরের কৃতি সন্তান, উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলেক ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক। ঈদুল ফিতর বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।
তিনি আরও বলেন, এই আনন্দঘন মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে মানবতার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
আব্দুল আলেক ইসলাম দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান।