1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ করে সন্ধ্যায় বনে আগুন, এলাকায় আতঙ্ক ইউপির চেয়ারম্যান কে হেনস্থা র প্রতিবাদে শালবাহানে বিক্ষোভ প্রতিবাদ সভা  ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশে, বাংলায় পরিবর্তন আনতে–মাঠে স্বয়ং রামের আবির্ভাব।  যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মাঠে মেজাজ হারিয়ে শাস্তির মুখে সালমান আগা চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন সাবেক ইউপি সদস্য বাহিরচর ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউলের কার্ড বন্টনের অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

ইউপির চেয়ারম্যান কে হেনস্থা র প্রতিবাদে শালবাহানে বিক্ষোভ প্রতিবাদ সভা 

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইউপির চেয়ারম্যান কে হেনস্থা র প্রতিবাদে শালবাহানে বিক্ষোভ প্রতিবাদ সভা

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে ঘুষ দাবি ও প্রশাসনিক কাজে হয়রানি অফিস না করতে বাধা দেওয়াসহ নানান অভিযোগ তোলে বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৫ মার্চ সকালে ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শালবাহান ইউপির চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ইউপির সদস্য মোঃ হারুন অর রশিদসসহ আরো অনেকে। সে সময়ে উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলার সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।ইউএনও বিরুদ্ধে যে সব অভিযোগ করা হলো।

ইউএনও আফরোজ শাহীন খসরু বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে টাকা ছাড়া স্বাক্ষর করেন না এবং তাকে প্রশাসনিকভাবে কাজে হয়রানিসহ অফিস না করতে মৌখিক বাধা করছেন।

এমনকি টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও প্রচারণার ক্ষেত্রে চেয়ারম্যানের নাম ব্যবহার না করার জন্য ইউএনও মৌখিক নিষেধাজ্ঞা দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।চেয়ারম্যান আরও বলেন, “আমি বৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। প্রকল্পের টাকা ছাড় পেতে হয়রানি করা হচ্ছে, যা জনস্বার্থবিরোধী।” বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, চেয়ারম্যানের আনা সকল অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। সরকারি নিয়ম মেনেই সকল প্রকল্পের কাজ ও বিল ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ বা হয়রানির কোনো সুযোগ নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট