1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেলে আহত ৮ উত্তরায় সাংবাদিকদের অধিকার রক্ষায় সুধী সমাবেশ ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।  রামভদ্রপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ নেতা পারভেজ আহামেদ ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ। ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত । পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক জমে উঠেছে নিউমার্কেটে একদিকে ঈদের কেনাকাটা- অন্যদিকে দাওয়াত ইফতার পার্টি। ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ জোসনা মাহে রমজান ,তাছলিমা আক্তার মুক্তা:

শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ।

 

মোঃ সুলতান মাহমুদ। স্টাফ রিপোর্টার। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালীদের দখলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি।

সরেজমিনে ঘুরে জানা যায়, শ্রীপুর থানার মোড় এলাকার শাহীন ক্যাডেট একাডেমির পাশেই অবস্থিত মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ ও ক্রোকারিজ দোকানের মালিক বিক্রমপুইরা মোঃ সোহেল তার দোকানের পেছনে সরকারি প্রায় তিন গণ্ডা খাস জায়গা দখল করে একটি বড় গোডাউন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ারা মান্নান ফ্যাক্টরির পাশে মাধখলা বেলতলী পুকুর পাড়েও একই ধরনের দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, আলমগীরের স্ত্রী আসমা আক্তার তার মামা ভান্ডারী রফিকুল ইসলামের কাছ থেকে পাঁচ গণ্ডা জমি প্রায় ৫ লাখ টাকায় কিনে সেখানে ছয়টি কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চালাচ্ছেন। তবে এলাকাবাসীর দাবি, এই জমির একটি অংশ সরকারি পুকুর পাড়ের অন্তর্ভুক্ত।

এ বিষয়ে জমি বিক্রেতা ভান্ডারী রফিকুল ইসলাম বলেন, “আমি দখল সূত্রে আমার ভাগ্নি আসমা আক্তারের কাছে স্ট্যাম্পের মাধ্যমে তিন লাখ টাকায় জমি বিক্রি করেছি। আমি নিয়মিত ট্যাক্সও পরিশোধ করি এবং পৌরসভার ট্যাক্সের কাগজপত্র আমার কাছে রয়েছে।”

তবে স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি পুকুর পাড় ও খাস জমি ব্যক্তিগতভাবে বিক্রি বা হস্তান্তরের কোনো সুযোগ নেই। এ ধরনের দখল ও নির্মাণকাজ দ্রুত বন্ধ করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি নায়েবকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি পুকুর পাড় ও খাস জমি দখলের ঘটনা আরওস বাড়তে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট