1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেলে আহত ৮ উত্তরায় সাংবাদিকদের অধিকার রক্ষায় সুধী সমাবেশ ও ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।  রামভদ্রপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ নেতা পারভেজ আহামেদ ফুলপুরে সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ। ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত । পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক জমে উঠেছে নিউমার্কেটে একদিকে ঈদের কেনাকাটা- অন্যদিকে দাওয়াত ইফতার পার্টি। ডোয়াইল ইউনিয়নবাসীর কাছে দোয়া চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ জোসনা মাহে রমজান ,তাছলিমা আক্তার মুক্তা:

রামভদ্রপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ নেতা পারভেজ আহামেদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রামভদ্রপুরে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ নেতা পারভেজ আহামেদ

 

ফয়জুর রহমান (ময়মনসিংহ ) ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ২নং রামভদ্রপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও যুবদল নেতা পারভেজ আহামেদ। সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পারভেজ আহামেদ সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এলাকার বিভিন্ন সমস্যা সমাধান, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা ইতোমধ্যেই রামভদ্রপুর ইউনিয়নে ইতিবাচক সাড়া ফেলেছে।

ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে পারভেজ আহামেদ ইতোমধ্যে অনেকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। স্থানীয়রা মনে করেন, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব পেলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

স্থানীয় একাধিক ভোটার বলেন, “পারভেজ আহামেদ দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করছেন। একজন তরুণ ও কর্মঠ নেতা হিসেবে তিনি রামভদ্রপুর ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা আশা করি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের উত্থান স্থানীয় রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ ক্ষেত্রে পারভেজ আহামেদের জনপ্রিয়তা তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে নির্বাচনকে ঘিরে এখনো অন্যান্য সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে কে হচ্ছেন রামভদ্রপুর ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় রাজনৈতিক আলোচনা ও প্রচারণা আরও জোরদার হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট